দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড দলে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। অসুস্থতার কারণে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ডেকলান রাইসের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া অভিজ্ঞ খেলোয়াড় জর্ডান হেন্ডারসন কবজির চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন।
অন্যদিকে, আর্জেন্টিনা শিবিরে এখন পর্যন্ত কোনো চোটের খবর নেই। পূর্ণ শক্তির দল নিয়েই সেমিফাইনালে নামতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা।
সম্ভাব্য একাদশে ইংল্যান্ড ৪-১-৩-২ ফরমেশনে খেলতে পারে। গোলরক্ষক হিসেবে থাকবেন পিকফোর্ড। রক্ষণে কনসা, স্টোনস, গুয়েহি ও ও’রাইলি, মাঝমাঠে রাইস ও অ্যান্ডারসন, আক্রমণাত্মক মিডফিল্ডে মাদুয়েকে, বেলিংহাম ও গর্ডন এবং আক্রমণভাগে অধিনায়ক হ্যারি কেনের সঙ্গে থাকতে পারেন আরেক ফরোয়ার্ড।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশও ৪-১-৩-২ ফরমেশনের। গোলপোস্টে মার্টিনেজ, রক্ষণে মোলিনা, রোমেরো, লিসান্দ্রো ও তাগলিয়াফিকো। মাঝমাঠে প্যারেদেসের সঙ্গে ডি পল, ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লিওনেল মেসির সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ।
দুই দলের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে চূড়ান্ত একাদশ ম্যাচের আগে নিশ্চিত হবে।
/অ